বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ১১:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যুব মহিলা লীগ নেত্রী, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর এপিএস কানিজ ফাতেমা চৈতি’র নেতৃত্বে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর এপিএস কানিজ ফাতেমা চৈতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, পৌর যুব মহিলা লীগের সভাপতি মুক্তি রানী কর ও সাধারণ সম্পাদক তানজিয়া আক্তার, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ বক্তৃতা করেন। পরে ১৬ পাউন্ড ওজনের কেক কাটা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































