বাল্য বিয়ের তথ্য দিয়ে পুলিশ অফিসারসহ দুই জন পেলেন নগদ অর্থ –
- Update Time : ০৬:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলামের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাল্য বিয়ের তথ্য দিয়ে পুলিশ অফিসারসহ দুই জন পেয়েছেন নগদ অর্থ। আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী থানার ওসি’র কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।
আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম. হীরা জানান, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলামের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাল্য বিয়ের তথ্য দেয়া রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ^াস এবং জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফির হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয়। ওই টাকা তুলে দেন রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তুষার কান্তি সরকার, অর্থ সম্পাদক স্মৃতি ইসলাম ও সদস্য আবির হোসেন অপুসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় বাল্য বিয়েরহার কমানোর লক্ষে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হলেই রাজবাড়ীর কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম তথ্য দাতাকে ৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। তার এই ঘোষনা রাজবাড়ীতে বেড়েছে সচেতনতা। অনেকেই তথ্যদিতে এগিয়ে আসছেন এবং প্রতিশ্রুত নগদ টাকা পুরস্কার হিসেবে নিচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































