বালু বাহি ট্রাক চলাচল : রাজবাড়ীর বেলগাছির পাকা রাস্তার বেহালদশা, জনদূর্ভোগ চরমে –
- Update Time : ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি পুরাতন বাজার, খানগঞ্জ, খোষবাড়ী, চরঅঞ্চল, হাটবাড়ীয়া বোয়ালমারী, ঘু -ঘু শাইল, ওরিপুর, মহেন্দ্রপুর, হরিহরপুর, সুইচগেট, কাজির হাটসহ কয়েকটি গ্রাম মূল বেলগাছি বাজার সহ রাজবাড়ী শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সব অঞ্চলের কোন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে কোন গর্ভবতী মা বা হার্টএ্যাটাকের রুগিকে রাজবাড়ী হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। ভারি বৃষ্টির কারনে সকল যানবাহন বন্ধ রয়েছে। রাস্তার অসংখ্য ছোটবড় গর্ত জলাবদ্ধতা এবং কাঁদার কারণে পাঁয়ে হেঁটে চলা পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে তা ওই সব এলাকা গুলো বিচ্ছিন্ন দ্বীপের মত অবস্থার স্বীকার হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে জৌঁকুড়া টু বাগমারা সড়কটি বন্ধ। যে কারণে প্রতিদিন শত শত বালু ভর্তি ট্রাক বেলগাছির উপর দিয়ে চলাচল করে। রাস্তাটি খুব নিম্নমানের। যেখানে পাঁচ দশ টনের ট্রাক চলাচল করাই দায়, সেখানে দশ চাকার ভারি ট্রাক ৫০ থেকে ৬০ টন বালি বহন করে। যে কারণে রাস্তাটি এখন ব্যবহার অনুপোযোগি হয়ে পরেছে। বর্তমানে এলাকায় যদি কোন অপরাধ বা অগ্নিকান্ডের মত ঘটনা ঘটে, তাহলে সদর থানার পুলিশ বা ফায়ার সার্ভিসের কর্মী ও গাড়ী চলাচল করতে পারবে না।
ইউপি চেয়ারম্যান আতাহার হোসেন তকদির জানিয়েছেন, বালু খনিজ সম্পদ, দেশের অবকাঠামো উন্নয়ন মূলক কাজে অপরিহার্য। রাজবাড়ীর জৌঁকুড়া-ধাওয়া পাড়ায় বালুর খনি রয়েছে। বালুবাহি ট্রাক গুলো এ রাস্তা ব্যবহার করুক তাতে কোন সমস্যা নেই। তবে সময়মত রাস্তাটি মেরামত করার ব্যবস্থাও করা হোক।
রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী গোলাম রাব্বানী জানিয়েছেন, ইতোমধ্যেই রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ডিও লেটার সম্বলিত প্রকল্প জামা দেয়া হয়েছে। ওই প্রকল্প অনুমোদন হলে এলেই দরপত্র আহবান শেষে কাজ শুরু করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































