বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকসহ দু’জনকে মারপিট –
- Update Time : ১১:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অসুস্থ রোগীকে দ্রুত সুস্থ করতে বাইরে থেকে একটি ওষুধ কিনে আনতে বলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও ওয়ার্ডবয় কে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত চিকিৎসক এবং ওয়ার্ডবয় কে ওই হাসপাতালেই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আহত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও উপসহকারী মেডিকেল অফিসার আশরাফুর রহমান রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৫০) কে হঠাৎ বুকের ব্যাথা জনিক কারণে তার স্বজনরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সে সময় হাসপাতালে সরবরাহ থাকা সব ধরণে ওষুধ প্রয়োগ করার পাশাপাশি তাকে আন্তঃবিভাগের তৃতীয় তলায় পাঠানো হয়। একই সাথে ওই ব্যক্তির বুকের ব্যাথা নিয়ন্ত্রণে আনতে বাইরের ফার্মেসী থেকে একটি ওষুধ কিনে আনতে তার স্বজনদের বলা হয়। আর এতেই ক্ষিপ্ত হন তার স্বজনরা। তারা সেখানকার চেয়ার দিয়ে তাকে এবং ওয়ার্ডবয় শুকুমারকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে।
হাসপাতালের চিকিৎসক অরুনথিয়া সোমা রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, ওই রোগীর দ্রুত চিকিৎসা সেবা দিতে তিনি নিজেই হাসপাতালের তৃতীয় তলায় যান এবং উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে রেফার্ড করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিন রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, করোনা টিকা কার্যক্রম ততারকি করতে তিনি ফিল্ডে ছিলেন। হঠাৎ এই মারপিটের ঘটনা শুনে তিনি হাসপাতালে আসেন। তাদের সেবা দান প্রক্রিয়ায় কোন ভুল ছিলো না। অথচ সামান্য কারণে তারা চিকিৎসক ও ওয়ার্ডবয়কে মারপিট করেছে। এটা অত্যান্ত নিন্দনীয় ও দুঃখ জনক।
বালিয়াকান্দির এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং কাউকে আটকও করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































