বালিয়াকান্দি সরকারী খাস জমি মেয়ের নামে রেজিস্ট্রি’র চেষ্টা ॥ প্রতারক বাবা গ্রেপ্তার –
- Update Time : ১০:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাল খতিয়ান ও দাখিলা দিয়ে ‘ক’ তফসিল ভুক্ত জমি (সরকারি খাস জমি) মেয়ের নামে রেজিস্ট্রি করতে যাওয়া মকু বিশ^াস নামে এক বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মুকু বিশ^াসের নামে গতকাল শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে মুকুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশ ও সংশ্লিষ্ঠদের সাথে কথা বলে জানাগেছে, গত বৃহস্পতিবার বিকালে সাব-রেজিষ্ট্রি অফিসে আসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আছমত আলী বিশ্বাসের ছেলে মুকু বিশ্বাস। তিনি তার নামে থাকা সাড়ে ১১ শতাংশ জমি তার মেয়ে বিউটি আক্তারকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে প্রদানের ইচ্ছা পোষন করেন। তিনি জমির খাজনা রশিদ ও কাগজপত্র নিয়ে ওই সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার ও ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজাদ মন্ডলের সহযোগিতায় দলিল লেখক জাহিদ হোসেন স্ট্যাম্প লেখেন। পরবর্তীতে স্ট্যাম্প ভেন্ডার আজাদ মন্ডল সদ্য লেখা স্ট্যাম্প ও দাতা মকু মন্ডলকে নিয়ে দলিল রেজিস্ট্রির জন্য সাব-রেজিষ্ট্রি অফিসে যান।
বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার লুৎফুন নাহার জানান, ওই জমির খাজনা রশিদ দেখেই তার সন্দেহ হয়। তিনি স্ট্যাম্প ভেন্ডার আজাদ মন্ডল এবং দাতা মকু মন্ডলকে আটক রেখে ওই খাজনা রশিদ নিরিক্ষার জন্য তা বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি)-এর দপ্তরে পাঠান।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তায়েব-উর রহমান আশিক জানান, তিনি ওই খাজনা রশিদ পর্যবেক্ষণ করে তা জাল হিসেবে চিহ্নিত করেন। সেই সাথে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার চেষ্টা করা হলেও বিষয়টি মোবাইল কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, স্ট্যাম্প ভেন্ডার আজাদ মন্ডলকে ছেড়ে দেয়া হয়েছে। তবে মুকু মন্ডলের বিরুদ্ধে ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তৌশিলদার সুদর্শন কুমার বাদী হয়ে একটি প্রতারনা মামলা দায়ের করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে মুকু বিশ^াসকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































