বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ অপসারণ দাবী, শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাংচুর-
- Update Time : ০৮:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ৫১ Time View

সোহেল রানা,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী কলেজের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের দাবি তুলেছে। সময়মত কলেজে না আসা, পরীক্ষার অতিরিক্ত ফি গ্রহনসহ একাধিক অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি তুলে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ সময় দাবির স্বপক্ষে বিভিন্ন শ্লোগানও দেয় তারা।
বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালিন সময়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ সময় শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। দুুপুরের পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকার কলেজে প্রবেশ করলে শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে মিছিল শুরু করে। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা’র নিকট তাদের অভিযোগ তুলে ধরেন। এসময় ইউএনও তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































