বালিয়াকান্দি সদর ইউনিয়নকে রেড জোন ঘোষনা –
- Update Time : ০৫:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ৬৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষনা করেছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ বাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকসহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে। আগামী ১২দিন সকল চায়ের দোকান, হোটেল বন্ধ থাকবে। এদের খাদ্যের ব্যবস্থা করা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। অফিস ও সোনালী ব্যাংক বন্ধ থাকবে, তবে সীমিত আকারে কার্যক্রম চলবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































