বালিয়াকান্দি বাজারে হোটেলসহ দু’টি দোকানে অগ্নিকান্ডে মালামাল ভস্মিভূত –
- Update Time : ০৮:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অগ্নিকান্ডে ২টি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ১টি হোটেল সম্পূর্ণ ভুস্মিভূত, অপরটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার ভোররাতে বালিয়াকান্দি বাজারের লুপিন এন্টারপ্রাইজ এবং সেভান হোটেলে ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। মঙ্গলবার ভোররাতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আগুনে সেভান হোটেলের সম্পূর্ণ মালামাল ভস্মিভুত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশের লুপিন এন্টারপ্রাইজের টিনের চালা ও আংশিক মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি ব্যবসায় প্রতিষ্ঠানের ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সেভান হোটেলে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের ফায়ারম্যান ইমরান হোসেন আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সেভান হোটেলর সম্পূর্ণ এবং লুপিন এন্টরপ্রাইজের আংশিক পুড়ে গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































