বালিয়াকান্দি বাজারে প্লাস্টিকের চাল ! বিক্রির অভিযোগ –
- Update Time : ১১:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বালিয়াকান্দিতে প্লাষ্টিকের চাল পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন ভোক্তা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ জানান।
অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২১ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি বাজারের চাল ব্যবসায়ী অরুন কুন্ডুর দোকানে। চাল বিক্রেতা অরুন কুন্ডু চাল বিক্রির কথা স্বীকার করলেও প্লাষ্টিক চালের বিষয়টি তিনি জানেন না বলে জানান। তিনি তাৎক্ষনিক চাল পাইকারী বিক্রেতা আব্দুল মান্নান খানের কথা বলেন। এসময় উক্ত চাল যে পাইকারের কাছ থেকে ক্রয় করেন অরুন কুন্ডু তার দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে আব্দুল মান্নান খানের দোকানে চাল পাওয়া না
সোমবার (২১ ফেব্রুয়ারী) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোলের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান মাহমুদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে প্লাস্টিকের চাল মনে হলেও তা আসলেই প্লাস্টিকের চাল কিনা তা নিশ্চিত হতে কথিত প্লাস্টিকের চালগুলো ঢাকা নিরাপদ খাদ্যের পরীক্ষাগারে অথবা বিএসটিআইয়ের পরীক্ষাগারে প্রেরণ করা হবে এমন সিদ্ধান্ত নেন ভ্রাম্যমাণ আদালত।
ভুক্তভোগী চাল ক্রেতা সুলতান মাহমুদ জানান, বালিয়াকান্দি বাজারের অরুণ কুন্ডুর নামক একজন চাল ব্যবসায়ীর নিকট থেকে গত মাসের ২০ তারিখে ১৬ কেজি ক্রয় করি। ভাত কিছুটা শক্ত ও কোন স্বাদ না থাকায় কিছুটা সন্দেহ হয়। তবে পিঠা বানানোর জন্য মেশিনে গুড়া করার সময় স্বাভাবিক চালের মতো গুড়ো হচ্ছিলো না বিধায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানাই।
চাল বিক্রেতা অরুন কুন্ডু বলেন, বিভিন্ন পাইকারী দোকান থেকে চাল ক্রয় করে খুচরা বিক্রি করি।
বালিয়াকান্দি বাজারের টিসিবি’র ডিলার, পাইকারী চাউল বিক্রেতা ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান জানিয়েছেন, খুচরা চাউল বিক্রেতা অরুন কুন্ডু তাকে ছাড়াও বাজারের আরো কয়েকজন পাইকারের কাছ থেকে চাউল কিনে বিক্রি করে। ফলে ওই চাল অরুন কুন্ডু তার কাছ থেকে নিয়েছে কি না তা তিনি সঠিক ভাবে বলতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, জনৈক সুলতান মাহমুদ নামে একজন ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি। সেখানকার চাল প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে প্লাস্টিকের। তবে বিষয়টি নিশ্চিত হতে আমরা পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপগ্রহণ করা হবে বলেও তিনি জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































