বালিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার –
- Update Time : ০৯:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহমুলক ভাবে ৯জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই কায়সার হামিদ জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে বালিয়াকান্দি গ্রামের নুরুল আমিন বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস, নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া গ্রামের মুনছুর ভুঁইয়ার ছেলে হৃদয় ভুঁইয়া, রাজ্জাক মিয়ার ছেলে রইচ মিয়া, বহরপুর ইউনিয়নের সমসপুর গ্রামের আলীমদ্দিন শেখের ছেলে উজ্জল শেখ, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়ালদাহ গ্রামের লুৎফর মোল্যার ছেলে হাসান মোল্যাকে গ্রেফতার করা হয়। তাদেরকে রবিবার ১৫১ ধারায় রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের দিয়ানত খানের ছেলে জিয়া খান, মালেক মন্ডলের ছেলে মুরাদ মন্ডল, হাসেম মোল্যার ছেলে টিপু মোল্যা, আঃ মান্নান শেখের ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তাদেরকে রবিবার ১৫১ ধারায় রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































