বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গ্রাম পুলিশ সদস্যসহ ৬ জুয়ারু গ্রেফতার –
- Update Time : ০৯:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জুয়ার আসর বসিয়ে, মাদক ব্যবসায়ীদের পুলিশের অভিযান সম্পর্কে সজাগসহ বিভিন্ন ধরনের অপরাধীদের সাথে আতাত করে দীর্ঘদিন ধরে পুলিশের নামে মাসোহারা আদায় করে আসছিল এক গ্রাম পুলিশ সদস্য। সে গ্রাম পুলিশ সদস্যের নাম রাজ্জাক মল্লিক (৪৫)। তার পিতার নাম, মৃত তমিজ উদ্দিন মল্লিক। বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে। রবিবার রাতে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রাম পুলিশ সদস্য রাজ্জাকসহ ৬জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পরই এসকল চাঞ্চল্যেকর তথ্য বেরিয়ে এসেছে।
বালিয়াকান্দি থানার এস,আই জাকির হোসেন জানান, রবিবার রাতে ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এস,আই তিলাম হোসেন, এ,এস,আই আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের জলিল মল্লিকের ছেলে বিল্লাল মল্লিকের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক বান্ডিল তাস, নগদ ৭হাজার ৩শত টাকা ও ৫টি মোবাইল সেটসহ ইসলামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও খালকুলা গ্রামের তমিজ উদ্দিন মল্লিকের ছেলে রাজ্জাক মল্লিক (৪৫), বেড়াডাঙ্গা গ্রামের জলিল শেখের ছেলে বাচ্চু শেখ (৪০), মিলন শেখ (৩৫), হিরন শেখ (৩০), গোবিন্দপুর গ্রামের জালাল শেখের ছেলে পলাশ শেখ (৩০) ও নওশের মোল্যার ছেলে ফিরোজ মোল্যা (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গ্রাম পুলিশ সদস্য রাজ্জাক মল্লিক জুয়ার আসর বসিয়ে, মাদক ব্যবসায়ীদের পুলিশের অভিযান সম্পর্কে সজাগসহ বিভিন্ন ধরনের অপরাধীদের সাথে আতাত করে দীর্ঘদিন ধরে পুলিশের নামে মাসোহারা আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদেরকে সোমবার সকালে জুয়া আইনের ৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































