বালিয়াকান্দি থানায় নবাগত ওসি হিসেবে তারিকুজ্জামান -এর যোগদান –
- Update Time : ১১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ৬০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
অন্যায়ের সাথে কোন আপোষ হবে না, থানাকে দালালমুক্ত করা হবে। কোন অন্যায় কাজের পক্ষপাতিত্য করলে তাকেও ছাড় দেয়া হবে না, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। হয়রানীমুক্ত জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও দুর্ণীতিমুক্ত পুলিশ গড়তে কাজ করবো। এ কাজে উপজেলার সকল স্তরের মানুষের সহযোগিতা চাই। বুধবার সকালে এক সাক্ষাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ তারিকুজ্জামান একথা বলেন।
তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও, গৌরিপুর, ফুলবাড়ীয়াসহ গুরুত্বপুর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার রাতে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ী গ্রামের এক সম্ভান্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।
তিনি আরো বলেন, হয়রানীমুক্ত ও দুর্ণীতিমুক্ত পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিমহল সার্বিক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































