বালিয়াকান্দি থানার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার –
- Update Time : ০৮:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার স্যালুটিং ডায়াস, ব্যাড মিন্টন কোর্ট, কনফারেন্স সেড ও চিত্রবিনোদন কক্ষের শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজললুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাসহ থানার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে থানাকে বর্ণিল সাজে সাজানো হয়। রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
থানা পুলিশের অফিসার ও ফোর্সদের খেলাধুলা, চিত্রবিনোদনসহ থানার অবকাঠামোগত উন্নয়নের লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজললুল করিমের পরিকল্পনায় ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার বাস্তবায়নে থানার স্যালুটিং ডায়াস নির্মাণ, পুলিশ সদস্যদের খেলাধুলা চর্চার জন্য ব্যাড মিন্টন কোর্ট, কনফারেন্স সেড নির্মাণ ও চিত্রবিনোদন কক্ষ নির্মাণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































