বালিয়াকান্দি গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যাম্ব ব্যান্ডেলিং প্রকল্পের সুফল পরিদর্শন –
- Update Time : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ৪০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাম্ব ব্যান্ডেলিং পাইলট প্রকল্পের সুফল পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকালে নারুয়া গড়াই নদীর ভাঙ্গন ও ব্যাম্ব ব্যান্ডেলিং পাইলট প্রকল্পের সুফল পরিদর্শন করেন, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ব্যাম্ব ব্যান্ডেলিং পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী রেজাউল করিম। এসময় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলাউদ্দীন হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান। এলাকাবাসীর মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাশেম আলী শেখ, নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, নারুয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নারুয়া গ্রামের বাসিন্দা মোঃ ওয়াজেদ মোল্লা, রাজ্জাক শেখ প্রমুখ।
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ব্যাম্ব ব্যান্ডেলিং পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী রেজাউল করিম বিগত বছরে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যাম্ব ব্যান্ডেলিং পাইলট প্রকল্পের সুফল ঘুরে দেখেন ও এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যাম্ব ব্যান্ডেলিং প্রকল্পের আরো কাজ করার আশ্বাস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































