বালিয়াকান্দি কলেজ সরকারীকরণ হওয়ায় মতবিনিময় সভা –
- Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
- / ৫৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরে অবস্থিত বালিয়াকান্দি কলেজকে সরকারী করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এ প্রজ্ঞাপন জারী হওয়ায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। তিনি সকল শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদানসহ কার্যক্রম পরিচালনার আহবান জানান।
উল্লেখ্য,বালিয়াকান্দি কলেজ, রাজশাহীর পুটিয়া উপজেলার পানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল ডিগ্রী কলেজ, খানসামা উপজেলার পাকের হাট ডিগ্রী কলেজ, বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরণ করা হয়। ২৫ আগষ্ট থেকে এ কলেজগুলো সরকারীকরণ কার্যকর হবে।
সরকারীকরণকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আতœীকরণ বিধিমালা ২০১৮এর আলোকে এ কলেজগুলোকে সরকারী করার সিদ্ধান্ত হয়েছে। যে সব উপজেলাতে সরকারী কোন কলেজ নেই, সেগুলোকে একটি করে কলেজ সরকারী করা হলো। সরকারী হওয়া শিক্ষকদের অবস্থান, বদলী ও পদোন্নতি বিষয়ে নির্ধারন করা হবে নতুন বিধিমালায়। বালিয়াকান্দি কলেজকে সরকারীকরণ হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সরকারীকরণ ঘোষনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রাজবাড়ী-২আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমকে অভিনন্দন জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































