বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ১১:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ৬১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (অবঃ) গোলাম রহমান মিঞা। বক্তৃতা করেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার বেগম আম্বিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন আলী, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোঃ অহিদুজ্জামান, উপজেলা মাদ্রাসা সমিতির সভাপতি মুরাদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা, উপজেলা সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান বাচ্চু, বালিয়াকান্দি উপজেলা আদর্শ লাইব্রেরীর সভাপতি ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমির আলী প্রমুখ।
বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের বালিয়াকান্দিতে কর্মকালের কর্মকান্ড তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































