বালিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা –
- Update Time : ১১:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বালিয়াকান্দি থানার বিদায়ী অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাকে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ তারিকুজ্জামানকে বরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নবাগত অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বিদায়ী অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা,
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারুক হোসেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































