বালিয়াকান্দির ৩৮ প্রা: বি: তালবীজ রোপনের কর্মসুচির উদ্বোধন –
- Update Time : ০৯:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ৫২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩৮টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বজ্রপাত রোধে তালবীজ রোপন কর্মসুচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি ওয়াপদা মোড়ে এলাহী কমিউনিটি সেন্টারে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ও তার অফিসে ৩৮টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে তালবীজ রোপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার সহ-সাধারন সম্পাদিকা তানিয়া পারভীন, প্রোগ্রাম অফিসার মোঃ আজমল হোসেন, এফ,ও ওবায়দুল্লাহ, হামিদুর রহমান শাম্পু প্রমুখ। পরে সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সভা শেষে বালিয়াকান্দি-নারুয়া সড়কে তালের বীজ রোপন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৩৮জন শিক্ষক ১০টি করে ও শিক্ষার্থী প্রতি ২টি করে ২হাজার ২শত ৮০টি এ তালবীজ রোপনের কর্মসুচি গ্রহন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, বজ্রপাতে প্রতিনিয়তই বালিয়াকান্দিতে মানুষ মারা যাচ্ছে। এ কারণে সরকারের পাশাপাশি আপনারা যে তালবীজ রোপনের উদ্যোগ গ্রহন করেছেন। শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি আপনার সমাজ সেবায় অবদান রাখবেন। সব সময় শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলে আশা রাখি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































