বালিয়াকান্দির মা-মেয়ে ১৩দিন ধরে নিখোঁজ, রাজবাড়ীতে পাওয়া গেছে শিশু চাঁদনীকে –
- Update Time : ০৬:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩দিন ধরে মানসিক রোগী মা ও মেয়ে ১৩দিন ধরে নিখোঁজ রয়েছে। সন্ধান চেয়ে রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় জিডি করেছে ছেলে।
এদিকে, রাজবাড়ী জেলা শহরের নুরু মিয়ার ইটভাটা এলাকা থেকে কান্নারত অবস্থায় গত ২২ মে উদ্ধার করা হয়েছে ১০ বছর বয়সী শিশু চাঁদনীকে। সে তার বাড়ী রাজশাহীর শ্রীপুর বলে জানিয়েছে। তবে সে তার বাড়ীতে ফিরে যেতে চাচ্ছে না। এ কারণে সে তার বাবা ও মায়ের নাম বলছে না। শিশুটিকে রবিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্যরা রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে।
উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে দীপংকর বিশ্বাস বলেন, গত ১৭ মে সকাল ১০টার দিকে তার মা মানসিক রোগী আরতী বিশ্বাস (৪২) ও ছোট বোন পরমা বিশ্বাস (৯) বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। পরবর্তীতে বাড়ীর আশেপাশের বাড়ী, আত্বীয়স্বজনবাড়ীসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, তাদের গায়ের রং শ্যামলা। মাতার পরনে ছিল সবুজ রংয়ের শাড়ী এবং ছোট বোনের পরনে ছিল ফ্রক, সাথে ২টি কাপড়ের ব্যাগ। মাথার চুল মাঝারী ধরণের এবং ছোট বোনের চুল ছোট ও রং কালো। মাতার উচ্চতা ৫ফুট এবং বোনের উচ্চতা ৩ফুট ৫ ইঞ্চি। এব্যাপারে রবিবার বালিয়াকান্দি থানায় সাধার ডায়রী ( জিডি নং-১১২৭, তাং-৩০-৫-২০২১ইং) দায়ের করা হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি মা ও বোনের সন্ধান দিলে চিরকৃতজ্ঞ থাকবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































