বালিয়াকান্দির নিম হারবাল রিসার্স সেন্টারে অগ্নিকান্ড
- Update Time : ০৩:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / ৮৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগেটেড হারবাল রিসার্স এন্ড ডেভলপমেন্টের ফিল্ড রিসার্স সেন্টারে দুবৃত্তরা আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুবৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধন হয়েছে। প্রতিষ্ঠানের সত্বাধিকারী ড. নিম হাকিম বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনে দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আগুনে একটি ষ্টোর রুম, একটি লাইব্রেরী রুম, ৩টি অফিস রুমসহ লাইব্রেরী রুমে আড়াই থেকে তিন হাজার মুল্যবান মেডিকেল বই-পুস্তক, ষ্টোরে রক্ষিত শিল্প কারখানার জন্য আনা ইলেক্টিক্যাল, ম্যাকানিক্যাল, ইলেক্টনিক্স জিনিসপত্রসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়।
তিনি আরো বলেন, নিম অর্গানিক লিমিটেড বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কোম্পানীটি বিডার এর নিবন্ধিত। ২৪ মার্চ সৌদি কোম্পানীর নেতৃবৃন্দ পরিদর্শনে আসার কথা রয়েছে। এর আগেই দুবৃত্তরা নাশকতা ঘটিয়েছে। থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের লিডার রেজাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































