বালিয়াকান্দির নারুয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা ফুটবল মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচাজ তারিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পাটকিয়াবাড়ী মাদ্রাসার সাবেক সুপার ডা. আবু জাফর মোঃ সাদেক প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বালিয়াকান্দি থানার অফিসার ইনচাজ তারিকুজ্জামান বলেন, যার সমস্যা সেই থানায় যাবেন। কোন দালালকে নিয়ে থানায় যাওয়া লাগবে না। জিডি বা মামলা করতে কোন টাকা লাগে না। কেউ যদি টাকা চায়, আমাকে ফোন দিবেন। এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অপরাধী, ধর্ষক, নারী নির্যাতনকারী, ইভটিজিংসহ সকল প্রকার অপরাধ নিমূলে পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধী যতবড় শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































