বালিয়াকান্দির নবাবপুর ইউপি আ:লীগের সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / ৪৬ Time View

নুর আলম সিদ্দিক, রাজবাড়ী বার্তা ডট কম :
দলকে সুসংগঠিত ও তৃনমুলের নেতাকর্মীদের কাজের যোগ্যতা ও মুল্যায়নের লক্ষে সম্মেলন শুরু করেছে আওয়ামীলীগ। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সামছুল আলম সুফি, যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী। তবে কমিটি ঘোষনা করা হয়নি। পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































