বালিয়াকান্দির গড়াই নদীর ঘাট থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
- / ১০৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ঘাটে ইয়াবা পাচারকালে এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুল শেখ (২০) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘশিয়াল গ্রামের আমিন শেখের ছেলে। মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গড়াই নদীর খেয়াঘাট থেকে গ্রেফতার করে।বালিয়াকান্দি থানার এস,আই বদিয়ার রহমান জানান, মাদক ব্যবসায়ী নাজমুল শেখ দীর্ঘদিন যাবৎ মাগুরা জেলার শ্রীপুর ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার বিকালে ইয়াবা নিয়ে তার গ্রাহকদের পৌছে দিতে গড়াই নদীর জামসাপুর খেয়াঘাট দিয়ে পাড় হয়ে আসছিল। আগে থেকেই খবর পেয়ে থানার এ,এস,আই সোহেল রানা, এ,এস,আই সাইফুল ইসলাম, এ,এস,আই মনিরুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সেখানে অবস্থান নেন। তাকে আটক করে জনসম্মুখে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করাসহ নিজ হেফাজত থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এ ব্যাপারে থানার এ,এস,আই মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































