বালিয়াকান্দির গৃহবধূ মিনু হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- Update Time : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ২১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধূ মিনু বেগম (২৬) কে হত্যার বিচার চেয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই মানববন্ধন আয়োজন করেন এলাকাবাসী।
এসময় এলাকাবাসী দাবি করেন যৌতুকের জন্য গৃহবধূ মিনুকে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ী। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা চাই মিনু হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মিনুকে খুঁজে পাওয়া যাচ্ছিল পরে গত ৮ আগস্ট স্বামী উজ্জল শেখ, শশুর কুদ্দুস শেখ ও শাশুড়ি জহুরা বেগমকে আসামি করে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মিনুর পরিবার। পরে গত ১৯ আগস্ট স্বামী উজ্জ্বল শেখের বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর হতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































