বালিয়াকান্দির গৃহবধুর আত্মহত্যা
- Update Time : ০৯:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৪৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নাসিমা বেগম (২৩) নামে এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মজনু খান ওরফে মুন্নুর স্ত্রী।
গৃহবধু নাছিমা বেগম বাবার বাড়ীতে না যেতে দেওয়ায় স্বামীর উপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ীর সবার অজান্তে বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ৯ টার দিকে তার স্বামী মজনু খা টের পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। নাছিমা বেগম কক্সবাজার জেলার কুতুবদিয়ার নুরারপাড়া গ্রামের মৃত আবুল হোসাইনের মেয়ে। দু বছর পূর্বে ট্রাক চালক মজনু খা ওড়ফে মুন্নুর সাথে বিবাহ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































