বালিয়াকান্দিতে ৮০টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন –
- Update Time : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদি গ্রামে ৮০ টি পরিবারের মধ্যে নতুন পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি বালিয়াকান্দি উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে বাড়াদি গ্রামে ৮০টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহবায়ক এস এম হেলাল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ হান্নান মোল্ø্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার সাইফুজ্জামান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বসির আহেম্মদ মিনু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাশারুল আলম বাপ্পু, এম এ কুদ্দুস প্রমুখ। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































