বালিয়াকান্দিতে ৭১০ তম স্কাউটিং (কাব) বিষয়ক ওরিয়েন্টেশন –
- Update Time : ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৭১০তম স্কাউটিং (কাব) বিষয়ক ওরিয়েন্টেশন মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক অখিল কুমার কুন্ডু, ফরিদপুর জেলা কাব স্কাউটস লিডার আঃ মালেক মুন্সী, ফরিদপুর জেলা স্কাউটসের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, বালিয়াকান্দি উপজেলা স্কাউটস লিডার নিমাই চন্দ্র মন্ডল, উপজেলা কাব স্কাউটস লিডার হরশিত ঘোষ, কোষাধ্যক্ষ এস,এ,এম জাহাঙ্গীর, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। ওরিয়েন্টেশনে ৫৩জন অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































