বালিয়াকান্দিতে ৬ ইউপি চেয়ারম্যান ও ২ জেলা পরিষদ সদস্যের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ –
- Update Time : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে একজন বিশেষ ব্যাক্তিকে প্রধান্য দিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ করেছেন সতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন।
শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন ( মোটর সাইকেল) উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটাইনিং অফিসার মোঃ মাসুম রেজার নিকট ৬জন চেয়ারম্যান ও ২জন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও ২জন জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হান্নান মোল্যা ও আব্দুস সাত্তার খান। এসকল ব্যাক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে নির্বাচনী এলাকায় কোন এক বিশেষ ব্যাক্তিকে প্রধান্য দিয়ে দৃষ্টিকটু আচরণ ও অসামাজিক কথাবার্তা বলে জনসাধারনের মধ্যে বিরুপ প্রভাব বিস্তার করছে। যা একজন জনপ্রতিনিধি সরকারী বিধিমালা আইন পরিপন্থি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের সরুপ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, অভিযুক্ত ব্যাক্তিদেরকে পত্রপ্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































