বালিয়াকান্দিতে ৪৫ কেজিতে পেঁয়াজের মণ: ৩ আড়তদারকে জরিমানা –
- Update Time : ১০:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ৬৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিঁয়াজের মন ৪৫ কেজিতে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে পিঁয়াজের মন ৪৫ কেজিতে নেওয়ার অপরাধে ৩ আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। বিষয়টি নিয়ে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তিনজন আড়তদারকে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় জনসাধারণ ও গ্রাম পুলিশদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন। অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































