বালিয়াকান্দিতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ৪৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































