বালিয়াকান্দিতে ৩ শিশু ছাত্রীকে ধর্ষন ও যৌন নিপীড়ন ॥ শিক্ষক গ্রেপ্তার –
- Update Time : ০৯:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে অবস্থান করা তিন জন শিশু শিক্ষার্থীকে ধর্ষন ও যৌন নিপিড়ন করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আজ মঙ্গলবার সকালে রবিউল ইসলাম (২৯) নামে ওই প্রতিষ্ঠানের এক জন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিউল একই উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের উমর আলীর ছেলে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর পরিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিক্ষক রবিউল ইসলাম। সে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্রী (১২) সাথে সুসম্পর্ক গড়ে তোলে। গত সেপ্টেম্বর-১৮ থেকে জানুয়ারী-১৯ এর মধ্যে বিভিন্ন তারিখ ও সময়ে ওই ছাত্রীকে আর্থিক প্রলোভন দেখিয়ে সকলের অগোচরে এতিমখানার মেয়েদের গোসল খানায় নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষন করে। একই এতিমখানার অপর ছাত্রী (১০) কে টাকার লোভ দেখিয়ে ২০১৮ সালের ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে যে কোন সময় একদিন মেয়েদের গোসলখানায় নিয়ে মোবাইলে পর্ণ ছবি দেখায় এবং ওই ছাত্রীর মুখের ভিতর পুরুষাঙ্গ দিয়ে যৌন নিপিড়ন করে। একই এতিমখানার আরেক ছাত্রী (৯) কে একই ভাবে টাকার লোভ দেখিয়ে ২ জানুয়ারী দুপুরে গোসলখানায় নিয়ে একই ভাবে যৌন নিপিড়ন করে। উক্ত ছাত্রীরা বিষয়টি এতিমখানা কর্তৃপক্ষকে জানালে এতিমখানার ভাইস চেয়ারম্যান ও মধুপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে ধর্ষন ও যৌন নিপিড়ন করা শিক্ষক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক রবিউল ইসলাম ওই তিন জন ছাত্রীকে ধর্ষন ও যৌন নিপিড়ন করার কথা স্বীকার করেছেন। তাকে গতকাল রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































