বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ১১:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে রাজ্জাক হোটেলকে হোটেল ও রেস্তরাঁ আইন ২০১৪ এর ৭ ধারা লংঘনে ১৯ ধারায় ৭ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ৩ হাজার টাকা, সাহা ষ্টোরে ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং সাহা ফার্মেসীকে ৫১ ধারায় ২ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ,পেসকার রাজু আহমেদ ও শৃঙ্খলায় পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে। ত্রি- বার্ষিক সম্মেলনে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































