বালিয়াকান্দিতে ৩ গাঁজা সেবীকে জরিমানা ও কারাদন্ড প্রদান –
- Update Time : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩ গাঁজা সেবীকে আটক করে শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদেরকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, শুক্রবার রাতে গাঁজা সেবন অবস্থায় উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের সব্দাল জোয়াদ্দারের ছেলে আমিরুল জোয়াদ্দার (৩০) ও একই গ্রামের আবুল শেখের ছেলে বিদুল শেখ (২৫) কে আটক করা হয়। তাদেরকে শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দু,জনকে ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের নবিয়াল শেখের ছেলে জসিম শেখ (৩৫) কে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, থানা পুলিশ ৩জনকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। তাদের জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ২জনকে ১০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































