বালিয়াকান্দিতে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন –
- Update Time : ০৯:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
- / ৬৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
গাছ মানুষকে উপকার করে। আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। গাছ লাগিয়ে সবুজ-শ্যামল বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ লাগালে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি হওয়ার পাশাপাশি মানুষের উপকারে আসে। দেশের উন্নয়নে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা শুধু উন্নয়নেই নয়, দেশের মানুষ ও উন্নয়নে গাছ লাগানোর কর্মসুচি গ্রহন করেছে। সারাদেশে গাছ লাগানো হয়েছে। আসুন আমরাও এ গাছ লাগানো কর্মসুচিতে অংশগ্রহন করি।
রবিবার বিকালে “ অপ্রীতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা। সবুজে বাঁচি, সবুজ বাঁচাই নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এ প্রতিপাদ্যকে সামনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এসব কথা বলেন।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা বাসন্তি স্যানাল, কৃষক মতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের চারার ৬টি স্টল বসেছে। মেলাটি আগামী ৭ আগষ্ট সম্পন্ন হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































