বালিয়াকান্দিতে ১৩ জন দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ভ্যানগাড়ী প্রদান –
- Update Time : ১০:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি নদীর পাড়ে বাড়ীতে বৃহস্পতিবার দুপুরে দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ১৩জনকে ভ্যানগাড়ী প্রদান, গাছের চারা বিতরণ, প্রশিক্ষিত মহিলাদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও এ্যাসেডের বাস্তবায়নে নদীর পাড়ে বাড়ীতে দরিদ্রদের ভ্যানগাড়ী বিতরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নবাবপুর, বহরপুর ও জামালপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ১৩জনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগাড়ী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও পরিচালক শাহজাহান সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এ্যাসেডের উপদেষ্টা অধ্যাপক (অবঃ) সামসুদ্দিন আহম্মেদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, উপজেলা সমবায় অফিসার আব্দুল আলীম মিয়া, ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ। এসময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও এ্যাসেডের বাস্তবায়নে নবাবপুর, বহরপুর, জামালপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ১৩জনকে ভ্যানগাড়ী, সেলাইয়ে প্রশিক্ষিত মহিলা দর্জিদের ৬ষ্ট ও ৮ম পর্যায়ের কাজের মুল্যায়নের মাধ্যমে ৬জনকে, ছাগল পালনে ১জনকে সংস্থার ব্যাক্তিত ফান্ড থেকে অনুদান প্রদান করাসহ ২০জন উপকারভোগীকে ২টি করে গাছের চারা প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































