বালিয়াকান্দিতে ১০ টাকা কেজির চাল পাচ্ছে সাড়ে ৮ হাজার পরিবার –
- Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ৫৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা প্রাদুর্ভাবের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসুচির চাউল বিতরণ শুরু হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে সাড়ে ৮ হাজার পরিবার পাচ্ছে ৩০ কেজি করে চাল।
সোমবার সকাল থেকেই উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে বিক্রির কার্যক্রম। এ কার্যক্রম যাতে বিঘিœত না হয় সে লক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তদারকির জন্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিরসহ জনপ্রতিনিধিরাও খোঁজখবর নিচ্ছেন।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানাগেছে, উপজেলার ৭টি ইউনিয়নে ১৪জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসুচির চাউল বিতরণ করা হয়। এরমধ্যে ইসলামপুর ইউনিয়নে ১হাজার ৮শত ৫৮টি কার্ড, বহরপুর ১ হাজার ৩শত ১৩টি কার্ড, নারুয়া ৯শত ৭৪টি কার্ড, নবাবপুর ১হাজার ৪শত ৪১টি কার্ড, জঙ্গল ৭শত ৭৩টি কার্ড, বালিয়াকান্দি ১ হাজার ৫১টি কার্ড ও জামালপুর ইউনিয়নে ১হাজার ১শত ৩৫টি পরিবারের অনুকুলে কার্ড বরাদ্দ রয়েছে। এসকল ৮হাজার ৫শত ৪৫টি কার্ডধারীরা ১০ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল সংশ্লিষ্ট ডিলারদের নিকট থেকে ক্রয় করতে পারবেন।
জামালপুর বাজারের ডিলার গোবিন্দ বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল বিক্রি করা হচ্ছে। এ দুর্যোগের সময় শতভাগ কার্ডধারী যাতে চাল পায় তা নিশ্চিত করা হবে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মামুন বলেন, একযোগে চাল বিক্রি শুরু হয়েছে। সার্বক্ষনিক তদারকি কার্যক্রম চলছে। কোন অনিয়ম হলে তাৎক্ষনিক অবগত করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ১০ টাকা কেজির চাউল বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার ১৪জন ডিলারকে তদারকির জন্য ১৪জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারপরও কোন প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































