বালিয়াকান্দিতে স্ত্রীকে শিকলে বেধে ২৫দিন ধরে নির্যাতন-
- Update Time : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
এক লক্ষ টাকা যৌতুকের চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় বসত ঘরে তালা বন্ধ করে রেখে শিকলে বেধে ২৫দিন ধরে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামে। পুলিশ পাষন্ড ওই স্বামীকে গ্রেফতার করেছে।
ওই গৃহবধুর চাচা ও মামলার বাদী রাজবাড়ী সদর উপজেলার কুমারপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে জিল্লুর রহমান জানান, তার ভাই মৃত আবু জহুর ব্যাপারীর মেয়ে হাসিনা খাতুন (৩৫) কে একই গ্রামে বিয়ে দেন। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম হয়। পারিবারিক কলহের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ৬ মাস পুর্বে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামের মৃত আঃ মান্নান মোল্যা ওরফে মোহনের ছেলে আয়ুব মোল্যা (৪০) সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন না যেতেই আয়ুব মোল্যা এক লক্ষ টাকা যৌতুকের দাবী করে আসছিল। যৌতুকের চাহিদা পুরন করতে ব্যর্থ হওয়ায় ২৮ জুলাই থেকে ২২ অগষ্ট পর্যন্ত হাসিনা খাতুনকে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে। মারপিটে বাম পায়ের গুড়ালীর উপর আঘাতের কারণে ভেঙ্গে যায়। এরপর বসত ঘরে তালা বন্ধ করে ঘরের খুটির সাথে শিকল দিয়ে বেধে দুই পায়ে লোহার পেরেক দিয়ে কাঠের বাটামের সাথে আটকে রাখে। দিনের পর দিন লোহার পেরেক দিয়ে নির্যাতন করে। তুতে পানির সাথে মিশিয়ে ওই তুতে মিশ্রিত পানি ইনজেকমনের সিরিঞ্জ দিয়ে পিছনে ( নিতষ্কে) মল দ্বারের উপরে দুই পাশে মাংসে পুষ করে। এতে তার ওই স্থান গুলোতে পচন ধরেছে। গত ২২ আগষ্ট দুপুর দেড় টার দিকে গোপনে খবর পেয়ে লোকজন নিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যাপারে গত ২৩ আগষ্ট ( বৃহস্পতিবার) বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। থানা পুলিশ আয়ুব মোল্যাকে গ্রেফতার করে রাজবাড়ী জেল হাজতে প্রেরন করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, বর্বর নির্যাতনকারী আয়ুব মোল্যাকে গ্রেফতার করে রাজবাড়ী জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































