বালিয়াকান্দিতে স্কুল ছাত্র ও কালুখালীতে ভ্যান চালক নিহত –
- Update Time : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনারঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পায়েল হাসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে একই উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। এ ঘটনায় তার দুই সহপাঠি সাব্বির হোসেন ও আলিফ ইসলাম গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পায়েল, সাব্বির ও আলিফ তিনজন একটি মোটরসাইকেলে ঘোনারঘাট থেকে বহরপুর যাচ্ছিল। সাব্বির মোটরসাইকেল চালাচ্ছিল। বাকী দুজন পেছনে বসেছিল। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার এসআই ফাইজুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহাল করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালুখালীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২৪) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আশরাফুল ইসলাম কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রামের আলীম মন্ডলের ছেলে।
গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় ইট ভাটার জ্বালানী কাঠ নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, গান্ধিমারা থেকে আমবাড়িয়া ইট ভাটার উদ্দেশ্যে ভ্যানগাড়ী যোগে জ্বালানী কাঠ নিয়ে যাচ্ছিল আশরাফুল। ওই সময় ইটভাটায় ব্যবহৃত একটি ড্রাম ট্রাক পেছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে গাড়ীটি সড়কের পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানের চালক আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































