বালিয়াকান্দিতে স্কাউটের উদ্যোগে ইউএনও’র বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ৫৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কাউট কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কাউটসের সভা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটসের পৃষ্ঠপোষক মোঃ আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস মোঃ আশরাফুল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার সুপার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস আঃ মমিন, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা সুপার ও সহকারি কমিশনার, বাংলাদেশ স্কাউটস মোঃ মুরাদুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস অখিল কুমার কুন্ডু, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস মোঃ শহিদুল ইসলাম, বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস নিমাই চন্দ্র মন্ডল, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা কাব স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস হরশিত ঘোষ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































