বালিয়াকান্দিতে সাপের কামড়ে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু –
- Update Time : ০৯:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ৬৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে লিটন কুমার মন্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে। সে ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাষ্টার্স পড়–য়া ছাত্র।
জঙ্গল ইউপি সদস্য মনোজিৎ কুমার বালা জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাষ্টার্স পড়–য়া ছাত্র লিটন কুমার মন্ডল (২২) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ীর পাশে পুকুর থেকে গোসল করে বাড়ী ফিরছিল। ফেরার পথে ডান পায়ে বিষধর সাপে কামড় দেয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফোক করানো হয়। তার অবস্থা বেগতিক দেখে রাত সাড়ে ১১টার দিকে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধুখালীতে মারা যায়। পরে তাকে বাড়ীতে ফেরত আনা হয়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































