বালিয়াকান্দিতে সরিষা ক্ষেত থেকে হত্যা মামলার প্রধান আসামীর লাশ উদ্ধার –
- Update Time : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ হত্যা মামলার এক প্রধান আসামীর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি মাঠের সরিষা ক্ষেত থেকে পার্শ্ববতী পারুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র মন্ডলের ছেলে নীল কমল মন্ডল ওরফে নীলের (৫০) লাশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। তার লাশের পাশে আশাথিয়ন নামের কীটনাশকের বোতল পাওয়া গেছে। সে গত ১৩জানুয়ারী ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা (মামলা নং-১৩) মামলার প্রধান আসামী হওয়ার পর থেকে আতœহত্যার চেষ্টা করে আসছিল। এব্যাপারে বালিয়াকান্দি থানায় নিহতের ছেলে চৈতন্য মন্ডল একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী খান বলেন, বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের নীল কমল মন্ডল ওরফে নীলে পরকীয়ার জেরে তার বিয়াই মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নববনগ্রামের নির্মল কুমার মিত্রকে হত্যা করে। বিষয়টি এলাকায় জানাজানির পর মধুখালী থানায় মামলা দায়ের হয়।
ফরিদপুরের মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিয়াইকে হত্যার অভিযোগে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র মন্ডলের ছেলে নীল কমল মন্ডল ওরফে নীলেকে প্রধান আসামী করে গত ১৩ জানুয়ারী হত্যা মামলা দায়ের হয়। তার লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































