বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে সৌদি প্রবাসী গ্রেপ্তার –
- Update Time : ০৯:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১৫) কে অপহরণের অভিযোগে মোঃ মানিক শেখ নামে এক সৌদি প্রবাসী এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। মানিক শেখ জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের হারুন-অর রশিদের ছেলে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়েদুল হক জানান, ওই ছাত্রীকে গত ৩ নভেম্বর সকাল ১০টার দিকে বালিয়াকান্দির হইকোল গ্রামের কাঁচা রাস্তার উপর থেকে অটোবাইকযোগে মানিক শেখ ও মাজবাড়ী গ্রামের হোসেন শেখের ছেলে মিঠু শেখসহ অজ্ঞাতনামা ২-৩ জন মিলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর অনেক খোজাখুজি করে মেয়েকে না পেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী আদালতে গত ২০ নভেম্বর একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে রেকর্ডের নির্দেশ দেন। গত ২ ডিসেম্বর মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ড করা হয়। পুলিশ আজ মঙ্গলবার দুপুরে মামলার প্রধান আসামি সৌদি প্রবাসী মানিক শেখ কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করার পাশাপাশি ওই ছাত্রীকেও উদ্ধার করতে সমর্থ হয়। গতকালই ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার জবানবন্দির রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































