বালিয়াকান্দিতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার
- Update Time : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৪০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজন (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বাবাসহ দুই ছেলে আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে শাহাদাত মন্ডল (৬৫), শাহাদাত মন্ডলের ছেলে মোঃ রাফি মন্ডল (৩২) ও মোঃ মেহেদী হাসান দিপু (৩০)।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার জানিয়েছেন, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী উপজেলার কালিকাপুর এলাকা ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে সরকারি খাস জমি বন্দোবস্ত নেন ভূমিহীনরা। কিন্তু সেই জমি জবর-দখল করে রাখেন একই এলাকার ভূমিদস্যু শাহাদাত মন্ডল ও তার দলের লোকজন। স্থানীয় মৃত আজের আলী মহাজনের ছেলে ও শ্রমিক লীগ নেতা মুন্না আজিজ মহাজন ভূমিহীনদের পক্ষ নিয়ে খাস জমি জবর-দখলের প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে ভূমিদস্যুরা। গত রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে কোনাগ্রামে বড় ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আজিজ মহাজন। পথে মন্ডল মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহাদাত ও তার দুই ছেলেসহ ২৯-৩০ জন সন্ত্রাসী সড়কে বাঁশ দিয়ে আজিজের গতিরোধ করে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা। আজিজকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাগেছে, এ ঘটনায় পরদিন সোমবার (১৬ অক্টোবর) সকালে আজিজ মহাজনের বড় ভাই আব্দুর রহমান মহাজন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ২৪ জনের নাম উল্লেখসহ ৮-৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৬ অক্টোবর) মধ্যরাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকা থেকে শাহাদাত মন্ডল ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে র্যাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































