বালিয়াকান্দিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও নিবন্ধন পরীক্ষা গ্রহণ বিষয়ে মতবিনিময় সভা-
- Update Time : ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ৫৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের বিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, এনটিআরসিএর সচিব( উপ-সচিব) ড.এটিএম মাহবুব-উল করিম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। এসময় ড.এটিএম মাহবুব-উল করিমের সহ-ধর্মিনী শামা সিনহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম আবু দারদা, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































