বালিয়াকান্দিতে শালিসে হামলায় ইউপি সদস্যসহ ৬ জন আহত, সাবেক ইউপি সদস্য আটক –
- Update Time : ১০:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের শালিসে হামলায় ইউপি সদস্যসহ ৬জন আহত হয়েছে। পুলিশ সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে।
সোমবার সকাল ১০টার দিকে বকশিয়াবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শালিসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের কবেদ ফকিরের ছেলে আব্দুল খালেক ফকির (৫০), আব্দুল মালেক ফকিরের ছেলে মিরাজ ফকির (৩০), হাকিম খানের ছেলে আকাই খান (৪০), ইমান আলী খানের ছেলে ওবায়দুর রহমান (৩০), জিল্লু খান (২৮), কামাল ফকিরের ছেলে নবাবপুর ইউপি সদস্য সাদ্দাম ফকির (৩০) আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আঃ খালেক ফকির, ওবায়দুর খান বলেন, ইমান আলী জমি পাবে আবুল ফকিরের ছেলে সাবেক ইউপি সদস্য বছির ফকিরের মধ্যে। বিষয়টি নিয়ে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে শালিসী বৈঠক বসে। শালিসে কাগজপত্র দেখে ইমান আলীর জমি ছেড়ে দিতে বলে। এরপরই বশির ফকিরের নেতৃত্বে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল ফকিরের ছেলে সাবেক ইউপি সদস্য বশির ফকিরকে গ্রেফতার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































