বালিয়াকান্দিতে শতভাগ মিড ডে মিল বাস্তবায়নে টিফিন বক্স ও খাবার বিতরণ –
- Update Time : ০৭:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
- / ৬০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাকে শতভাগ মিড ডে মিল কর্মসুচির আওতায় আনায়ন উপলক্ষে মঙ্গলবার বিকালে টিফিন বক্স ও খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত টিফিন বক্স ও খাবার বিতরনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সরজিৎ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী শিক্ষাথীদের হাতে খাবার ও টিফিন বক্স তুলে দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে ক্ষুধার কষ্ট না করে সেজন্য টিফিন বক্স বিতরণ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করছি। তোমরা ভালো ভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবা এ কামনা করি।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভুমি অফিস, বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































