বালিয়াকান্দিতে র্যাবের অভিযানে এক চাষী ১৭টি গাঁজার গাছসহ গ্রেফতার –
- Update Time : ০৯:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে শনিবার সকালে র্যাব অভিযান চালিয়ে ১৭টি গাঁজার গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানে উপজেলার সোনাপুর গ্রামের মৃত প্রভাস চন্দ্র ঘোষের ছেলে উত্তম কুমার ঘোষ (৪২) কে বিভিন্ন আকারের মোট ১৭টি গাঁজার গাছ (সর্বমোট ওজন ৬০০ গ্রাম) সহ হাতে নাতে আটক করে। আটকের পর উত্তম কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজন জানান, লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজার গাছসহ উত্তমকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































