বালিয়াকান্দিতে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ১০:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশপাশি ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল কুদ্দুছ গাজীর ছেলে মোঃ এনামুল হক (২৬) ও মৃত চুন্নু বিশ^াসের ছেলে মোঃ সুমন বিশ^াস (২১)।
জানাগেছে, ফরিদপুর ক্যাম্বের সদস্যরা মঙ্গলবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে অভিযান পরিচালনা করে এনামুল হক ও মোঃ সুমন বিশ^াস কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ শত ১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১৭ হাজার টাকা জব্দ করে। গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ তারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































