বালিয়াকান্দিতে রঙ্গিন মাছ চাষ প্রকল্প পরিদর্শন –
- Update Time : ০৬:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রঙ্গিন মাছ চাষ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
সোমবার জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের চলমান পুনঃখনন উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি ও বালিয়াকান্দি ইউনিয়নের বাহিরচর বদ্ধ জলমহালের কাজ পরিদর্শন এবং দিকনির্দেশনা প্রদান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষুদ্রঋণের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের তুষার কুমার বিশ্বাসের বাহারি মাছ (রঙ্গিন মাছ) চাষ পরিদর্শন, উপজেলা মৎস্য দপ্তরের এপিএ সংক্রান্ত রেজিস্ট্রার ও অন্যান্য কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং দপ্তরের আরো কাজের মান এবং গতিশীলতা আনয়নের জন্য পরামর্শ প্রদান করেন। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেত তপু, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিনসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক বলেন, বাহারী রঙ্রে রঙ্গিন মৎস্য চাষ একটি লাভ জনক। এ চাষে চাষী সফল হবে বলে আশা রাখি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































