বালিয়াকান্দিতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য রনি নিহত –
- Update Time : ১১:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়েছে গাছের সাথে ধাক্কা খেয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম, এইচ.এম রনি ওরফে হাদি রনি( ২৫)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের পিয়ার আলী মিয়ার ছেলে। রনি বাংলাদেশ পুলিশের ঢাকা উত্তরা এপি ব্যাটেলিয়ানে কর্মরত।
স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, বাংলাদেশ পুলিশে কর্মরত হাদি রনি রবিবার সকালে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ী ফিরছিলেন। বিকাল আনুমানিক ৪ টার দিকে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় পৌছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে তার স্ত্রী সটকে পড়ে ও রনি মারাত্বক আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































